চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-09-21 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী দুখু মিয়াকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের কোর্ট মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত দুখু মিয়া চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার রনো বক্সের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে কোর্ট মোড়ে অভিযান চালিয়ে দুখু মিয়াকে আটক করেন। এসময় তাঁর দেহ তল্লাশি চালিয়ে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, দুখু মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)