দামুড়হুদার লোকনাথপুরে পানিতে ডুবে বৃদ্ধ নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-21 ইং
দামুড়হুদার লোকনাথপুরে পানিতে ডুবে বৃদ্ধ নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খানতু বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খানতু বেগম লোকনাথপুর গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী খানতু বেগম দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। গ্রামের কোথাও খুঁজে না পেলে পরে পুকুরে খুঁজতে গিয়ে দেখা যায় খানতু বেগমের লাশ ভেসে উঠেছে। পরে তাঁর পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গতকাল রাতেই জানাজা শেষে লোকনাথপুর কবরস্থানে তাঁর লাশের দাফনসম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)