মাদ্রাসাছাত্রকে মাঠে নিয়ে বলাৎকার!

আপলোড তারিখঃ 2021-09-20 ইং
মাদ্রাসাছাত্রকে মাঠে নিয়ে বলাৎকার! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক/দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুরে মাঠে ডেকে নিয়ে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্য ওই মাদ্রাসাছাত্রকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। চলতি মাসের ৮ তারিখে প্রতিবেশী আব্বাসের ছেলে ইয়াছিন (১৮) ওই বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রকে মাঠে ঘাষ কাটার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার করে। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র ও বলাৎকারের অভিযুক্ত কিশোর চুয়াডাঙ্গার দামুড়হুা উপজেলার জুড়ানপুর গ্রামের বাসিন্দা। এদিকে, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। বলাৎকারের শিকার বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসাছাত্র অভিযোগ করে বলে, ‘গত ৮ সেপ্টেম্বর দুপুরে ইয়াছিন আমাকে ডোবার মাঠে ঘুরতে ও ঘাষ কাটতে যাওয়ার কথা বলে। তার সঙ্গে ডোবার মাঠে পৌঁছালে সে জোর করে আমার সঙ্গে খারাপ কাজ (বলাৎকার) করে। আমি যদি কাউকে কিছু বলে দিই, তবে সে আমাকে মারবে বলে। তাই কাউকে কিছু বলিনি।’ এদিকে গতকাল রোববার বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে বলাৎকারের শিকার মাদ্রাসাছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন তার পরিবারের সদস্যরা। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মাদ্রাসাছাত্রকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা। এবিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্যরা ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানান, কিছুদিন পূর্বে ওই মাদ্রাসাছাত্র বলাৎকারের শিকার হয়েছে। জরুরি বিভাগ থেকে ওই মাদ্রাসাছাত্রের প্রাথমিক পরীক্ষা করা হয়। ঘটনা ১০ দিনের বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ায় বলাৎকারের কোনো আলামত পাওয়া যায়নি। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার করার একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)