সপ্তাহব্যাপী বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

আপলোড তারিখঃ 2021-09-19 ইং
সপ্তাহব্যাপী বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-৬ বিজিবির সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণে ফেনসিডিল, মদ ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি-এর সার্বিক দিক-নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনা আইসিপি, বারাদী, হুদাপাড়া, মুন্সিপুর এবং বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের আবুল হোসেনের ছেলে তাজ উদ্দিনকে (৪৩) আটক করা হয়। তাকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সপ্তাহব্যাপী অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় ৬২ বোতল ফেন্সিডিল, ১৫ বোতল মদ, ২ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল, ১টি ভ্যানগাড়ী, ১টি মোবাইল এবং ৫০৪ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়েছে। যার সর্বমোট সিজার মূল্য তিন লাখ ১৫ হাজার একশ পঁচিশ টাকার মতো। আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)