মেহেরপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2021-09-19 ইং
মেহেরপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে থেকে মারফত আলীকে আটক করা হয়। মারফত আলী গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালায়। এসময় মারফত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)