চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে স্কাউট সম্পাদক ও লিডারদের মতবিনিময় : দূর্যোগ মোকাবেলায় কাব স্কাউটদের ভূমিকা অপরিসীম

আপলোড তারিখঃ 2017-05-29 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে স্কাউট সম্পাদক ও লিডারদের মতবিনিময় : দূর্যোগ মোকাবেলায় কাব স্কাউটদের ভূমিকা অপরিসীম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সাথে জেলা স্কাউট সম্পাদক ও উপজেলা কাব স্কাউট লিডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন বলেন, দেশের কাব ও স্কাউটদেরকে সুদক্ষ এবং মানবীয় গুণাবলিতে গড়ে তুলতে হবে। তারা দেশের যেকোনো দূর্যোগ মোকাবেলাসহ মানবতার সেবায় কাজ করে থাকে। তাদের সেবা দূর্যোগকালীন সময়ে অপরিসীম গুরুত্ব বহন করে। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি স্কুলে কাব ও স্কাউটদের উন্নতমানের প্রশিক্ষণ দিতে পারলে শুধু দূর্যোগ মোকাবেলায় নয়, অনেক সেবাধর্মী কাজে তাদের কাজে লাগানো যাবে। তিনি আরো বলেন স্কুল জীবনে যারা স্কাউটস এ যোগ দেয় তারা মানবপ্রেমী হয়। তাদের প্রতি নজর রাখলে দেশ মেধাসম্পন্ন জাতি পাবে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা স্কাউট সম্পাদক আব্দুল হান্নান বলেন, জেলার সকল স্কুলে নতুন নতুন কাব স্কাউট দল গঠনসহ স্কুলের নির্ধারিত বকেয়া চাঁদা আদায়ের বিষয়ে জেলা প্রশাসকের কাছে সহযোগীতা চাইলে তিনি স্কাউট সম্পাদকদেরকে সকল বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা স্কাউট শাখার সভাপতি হাবিবুর রহমান, জেলা সহকারী লিডার ট্রেইনার ওয়ালি উল্লাহ সিদ্দিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেলা কাব লিডার মইদুল হক জোয়ার্দ্দারসহ সকল উপজেলা লিডারেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)