পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলায় দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2021-09-18 ইং
পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলায় দুই যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে। আটককৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে ৪-৫টি করে ভুয়া ফেসবুক আইডি ও ৪-৫টি করে ই-মেইল আইডি চালায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)