সেলফি হলোই কাল, নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-09-18 ইং
সেলফি হলোই কাল, নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে দুই বন্ধু সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে তানজিদ আহাম্মেদ উৎস (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন খুলনা থেকে আসা ডুবুরিরা। নিহত উৎস গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে (১৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিখোঁজের মরদেহ উদ্ধার করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী থেকে তানজিদ আহাম্মেদ উৎস ও বোরহান নামে দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে বেড়াতে এসে সেলফি তুলতে যায়। সেলফি তোলার সময় উৎস পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এসময় স্রোতের টানে নিখোঁজ হয় উৎস। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎসর মরদেহ উদ্ধার করা হয়। দুই বন্ধু মিলে ওই স্থানে ছবি ও সেলফি তোলার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় উৎস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)