ট্রাকের নিচে ঘুম, পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
ট্রাকের নিচে ঘুম, পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (১৫) নামে ওই ট্রাকের হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটকালুগঞ্জ ইমরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের রেলপাড়ার শরিফ উদ্দিনের ছেলে। তিনি ওই ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে ঢাকা থেকে মালবোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দিকে যাচ্ছিল। ঘুম আসলে পথে ইমরান ফিলিং স্টেশনের সামনে গাড়িটি রাখেন চালক। পরে চালক সাইদুল ইসলাম ট্রাকের ভেতরে আর সহকারী ইব্রাহিম হোসেন ট্রাকের নিচে বিছানা করে ঘুমিয়ে পড়েন। সকালে চালকের ঘুম ভাঙলে তিনি ট্রাকটি চালু করে সামনে নিতে গেলে ইব্রাহিম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় ট্রাক চালককেও ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)