মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর চার বছরের জেল

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর চার বছরের জেল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান নামের দুই মাদক ব্যবসায়ীকে চার বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার জোড়াদাহ গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে এবং মাহমুদুল হাসান একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। সাজাপ্রাপ্ত মাহমুদুল হাসান পলাতক রয়েছেন, তাঁকে আটকের দিন থেকে তাঁর সাজার কার্যকাল শুরু হবে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৩ মে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থান থেকে একটি ভ্যান গাড়ি আটক করে। ওই ভ্যানগাড়িতে থাকা আরিফুল এবং মাহমুদুল হাসানের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ৪০ বোতল করে মোট ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নম্বর ৮৬/১৪। স্পেশাল ট্রাইবুনাল কেস নম্বর ৮/২০১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসানকে চার বছর করে সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত মাহমুদুল হাসান পলাতক রয়েছেন। তাঁকে আটকের দিন থেকে তাঁর সাজার কার্যকাল শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)