গাংনীতে ৫০ পিস ইয়াবাসহ বিদ্যালয়ের সভাপতি আটক

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
গাংনীতে ৫০ পিস ইয়াবাসহ বিদ্যালয়ের সভাপতি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৫০ পিস ইয়াবাসহ কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভপতি কামাল হোসেনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত কামাল হোসেন উপজেলার সিন্দুরকোটা গ্রামের লুৎফর রহমানের ছেলে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বাওট এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক খসরু আল-মামুনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ডিসকভারি ১৫০ সিসি মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করে। তিনি আরও জানান, আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন ২৫ জানুয়ারি ২০১৮ তারিখে ৪৭ পিস ইয়াবাসহ সিন্দুর কৌটা গ্রামের ইউনুস আলীর বাগানে গাংনী থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন। যার মামলা নম্বর ১০, তারিখ-২৬/০১-২০১৮।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)