দামুড়হুদার হরিশ্চদ্রপুরে গর্ত খননকালে দেড়শত বছরের পুরানো : মানুষের কঙ্কাল উদ্ধার : স্থানীয়দের দাফন

আপলোড তারিখঃ 2017-05-29 ইং
দামুড়হুদার হরিশ্চদ্রপুরে গর্ত খননকালে দেড়শত বছরের পুরানো : মানুষের কঙ্কাল উদ্ধার : স্থানীয়দের দাফন ছবির ক্যাপশন:
আহাদ আলি মোল্লা: দামুড়হুদার হরিশ্চদ্রপুরে ঘরের ভিতর গর্ত খননকালে দেড়শত' বছরের পুরানো একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক ঘরের ভিতর খুটি পোতার জন্য গর্ত খনন করার সময় এই মানুষের কঙ্কালগুলো উদ্ধার করেন। স্থানীয়রা জানান, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চদ্রপুর গ্রামের মৃত আনছার হাজীর বড় ছেলে মো:মজিবর রহমান বাড়ির একটি কক্ষ মেরামতের জন্য বাশের ১টি খুটি বসানোর জন্য গর্ত খননের সময় মানুষের মাথার খুলি জাতীয় কিছু লক্ষ করেন। সে সময় পরিবারের সবাই আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন। পরে তারা সেখান থেকে মানুষের পা, হাত,মাথার খুলি,মেরুদ-সহ দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেন। স্থানীয় প্রবীণরা জানান, এই এলাকায় এক সময় কবরস্থান ছিলনা। হয়তোবা এক থেকে দেড়শত বছর আগে কোন মানুষ এখানে মারা যায়। তাকে কেউ কবরস্থানে দাফন করেনি যার ফলে কঙ্কালটি এখানে রয়ে গেছে। কঙ্কালটি বালি মাটির মধ্যে থাকার কারণে এখনো অনেকটা ভাল আছে বলে তারা জানান। সর্বশেষ কঙ্কালটি স্থানীয়রা নিকটস্থ কবরস্থানে দাফন করেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)