মায়ের ওপর আভিমানে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2021-09-16 ইং
মায়ের ওপর আভিমানে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের মায়ের ওপর অভিমান করে প্রত্যাশা হালদার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত প্রতাশা হালদার মেহেরপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও মেহেরপুর হালদার পাড়ার দুখু হালদারের মেয়ে। প্রত্যাশার পরিবার জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রত্যাশা হালদার মোবাইল ফোন নিয়ে স্কুলে যাচ্ছিল। প্রত্যাশার মা চায়না হালদার মোবাইল নিয়ে স্কুলে যেতে নিষেধ করে বাড়ির দোকানে থাকতে বলেন। মায়ের কথায় প্রত্যাশা অভিমান করে তার নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে বাঁশের আড়ায় ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা খাঁন ঘটনা নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)