ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: দুর্ঘটনা রোধ এবং সড়ক যোগাযোগে চাপ কমাতে আসন্ন ঈদুল ফিতরের আগের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ’র কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘেœ করতে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘেœ করতে রোজার শুরুতেই বেশ কিছু সিদ্ধান্ত এবং সুপারিশ নেয়া হয়েছে। যানযট কমাতে ঈদের আগে তিনদিন মহাসড়কে ট্রাক, লড়ি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। ওবায়দুল কাদের বলেন, পরিবহনগুলো যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য মহাখালি, গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালে সক্রিয় থাকবে ভিজিল্যান্স টিম। এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, তাও দেখভাল করবে। মহাসড়কে যাত্রী চাপ কমাতে গার্মেন্টসগুলো ভিন্ন ভিন্ন দিনে ছুটি ঘোষণা করতে বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআিই, বিজিএমইএ ও বিকেএমই’কে অনুরোধ জানান মন্ত্রী। ২২টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা এবং সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল কঠোর হাতে দমন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যানবাহনের সুবিধার্থে ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরে ৭ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
