নির্বাচন অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মৃত!

আপলোড তারিখঃ 2021-09-15 ইং
নির্বাচন অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মৃত! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা হলেও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি না থাকা ও উদাসীনতার জন্য এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে সচেতন মহলের ধারণা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের মাঝেরপাড়ার মৃত পিরু মণ্ডলের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী শুকুর আলী চলমান করোনাভাইরাসের টিকা নিবন্ধন করার জন্য স্থানীয় একটি কম্পিউটারের দোকান যান। সেখানে বারবার চেষ্টা করেও নিবন্ধন ওয়েব পোর্টালে জাতীয় পরিচয়পত্রের তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তিনি মৃত। সে কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জীবিত থাকাবস্থায় ভোটার তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক হয়ে পড়েন তিনি। নির্বাচন অফিসে তিনি কীভাবে মৃত হলেন জানতে চাইলে অফিসে থাকা জনৈক কর্মকতা তাঁকে দুটি ফর্ম হাতে ধরিয়ে দিয়ে বলেন, এগুলো চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে স্বাক্ষর করে নিয়ে আসেন, আপনার কার্ড দেওয়া হবে। পরে তিনি নিজ গ্রামে ফিরে চেয়ারম্যানের কাছ থেকে জীবিত মর্মে প্রত্যয়নপত্র নিয়ে পুনরায় নির্বাচন অফিসে ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আবেদন করেন। একজন জীবিত মানুষকে ভোটার তালিকায় মৃত দেখানোর ঘটনাকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি না থাকা ও উদাসীনতাকে দায়ী করেছেন সচেতন মহল। এ ঘটনায় দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)