আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী

আপলোড তারিখঃ 2017-05-29 ইং
আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আজ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। মাত্র ৪৫ বছরে কর্তব্যরত অবস্থায় মারা যান এই সফল প্রেসিডেন্ট। ব্যক্তিজীবনে তিনি ছিলেন খুব সৎ ও উদার মানসিকতার। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল বিপদগামী সেনা সদস্য তাকে হত্যা করে। বিক্ষুব্ধ সেনা সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিনদিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকার শেরে বাংলা নগরে এনে দাফন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট- ইপিআরের বাঙালি পল্টুনের মেজর ছিলেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে ভূষিত হন। ৭১ এর মুক্তিযুদ্ধে তিনি বঙ্গবন্ধুর পরে স্বাধীনতা ঘোষণা দেন। পরে তিনি পর্যায়ক্রমে সেনাবাহিনীর প্রধান হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। ডান বামের সমন্বয়ে তিনি আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বিএনপিকে দাড় করান। দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যাবস্থা চালু করেন। দল ও দেশের জন্য ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। তার খাল কাটা কর্মসূচি দেশে বিদেশে ব্যাপক প্রশংসা পায়। মৃত্যুকালে তিনি স্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র তারেক রহমান, আরাফাত রহমান অনেক গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে যান। অবশ্য তাঁর ছোট পুত্র আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আজতের শোকাবহ এই দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)