জীবিত থেকেও তিনি মৃত!

আপলোড তারিখঃ 2021-09-13 ইং
জীবিত থেকেও তিনি মৃত! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবিত থাকতেও ভোটার তালিকায় মৃত জীবননগরের এক নারীকে মৃত দেখানো হয়েছে। ফলে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারছেন না তিনি। জানা গেছে, সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম চলছে। এ অবস্থায় জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী রাহেলা ভ্যাকসিন নিবন্ধন করতে যেয়ে ব্যর্থ হয়ে তাঁর ভোটার তথ্য নিশ্চিত হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। এসময় নির্বাচন অফিস কর্তৃপক্ষ তাঁকে জানায় ভোটার তালিকায় তিনি মৃত। যার নিবন্ধন তারিখ ১৭.০৭.২০১২ইং। জীবিত থাকাবস্থায় ভোটার তালিকা মৃত দেখে তিনি হতবাক হয়ে পড়েন। উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, কে বা কারা ভুলবশত এ তথ্য দিয়েছে। তবে তালিকা সংশোধনের জন্য স্থানীয় পৌর চেয়াম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সংগ্রহ করে নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)