ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়নাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাঁদেরকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার ক্যানেলপাড়ার মৃত শাহাজন আলীর ছেলে রতন আলী, এরশাদপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে জিয়াউল ইসলাম, আনন্দধাম এলাকার মৃত সাধন ঘোষ ও পালিত বাবা হারান কারিগরে ছেলে জাহিদুল ইসলাম, উপজেলার আলিয়াট নগরের মৃত নুর আলীর ছেলে বাবু মিয়া, মানিকনগর পাচলিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে টুটুল মোল্লা, রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাগর আলী ও নাগদাহ পূর্বপাড়ার শওকত আলীর ছেলে ইসরাইল আহমেদ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময় থানা ও আদালতে মামলা হয়। ওই মামলায় আসামিরা নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নির্দেশে পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার কয়েকজন এসআই ও এএসআই একটি টিম গঠন করে। পরে তারা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আজ সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
