তুচ্ছ ঘটনায় সংঘর্ষ : দুইপক্ষের চারজন আহত

আপলোড তারিখঃ 2021-09-12 ইং
তুচ্ছ ঘটনায় সংঘর্ষ : দুইপক্ষের চারজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুরাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- সরোজগঞ্জ পুরাপাড়া গ্রামের মাঠপাড়ার মৃত কেতু সর্দারের ছেলে জামাল সর্দার (৭০), জামাল সর্দারের ছেলে এরেং সর্দারের স্ত্রী লিপি বেগম (৪৫), তাঁদের ছেলে কালাম সর্দার (২৬) ও একই এলাকার হাতেম আলীর ছেলে বাবুল (৫০)। জানা যায়, গতকাল দুপুরে এরেং সর্দারের বাড়ির একটি পেঁপে গাছ ভেঙে প্রতিবেশী মুল্লুক ওরফে মুইলকের বাড়ির সীমানার মধ্যে পড়ে যায়। এসময় মুল্লুকের পরিবারের সদস্যরা ওই পেঁপে গাছ থেকে পেঁপে ছিড়ে নেয়। এঘটনা জানতে পেরে এরেং সর্দারের পরিবার ও মুল্লুকের পরিবারের মধ্যে পেঁপে নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে হাসুয়া ও বাঁশের আঘাতে এরং সর্দারের পরিবারের জামাল সর্দার, লিপি বেগম ও কালাম সর্দার আহত হয় একই সময়ে মুল্লুকের নিকট আত্মীয় বাবুলসহ উভয় পক্ষের মোট চারজন আহত হয়। পরে উভয় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস আহতদের মধ্যে একই পরিবারের জামাল সর্দার, লিপি বেগম ও কালাম সর্দারের জখম গুরুতর হওয়ায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি রাখে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে অপর পক্ষের একজন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা একজনকে আটকও করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। ’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)