আলমডাঙ্গায় কিশোরীসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-09-12 ইং
আলমডাঙ্গায় কিশোরীসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় অভিযুক্ত সাব্বির হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার তিন মাস পর ঢাকার রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের সারজেত আলীর ছেলে সাব্বির হোসেন পার্শ্ববর্তী শিয়ালমারী গ্রামের জহুরুল ইসলামের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত জুন মাসে তারা বাড়ি থেকে ঘর বাধার স্বপ্ন নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পালিয়ে যাওয়ার কয়েকদিন পর স্কুলপড়ুয়া ওই কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকে। তাদের সন্ধান না পেয়ে পরে আলমডাঙ্গা থানায় কিশোরীর বাবা বাদী হয়ে সাব্বিরসহ বেশ কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় মূল আসামি সাব্বির গ্রেপ্তারসহ কিশোরী প্রেমিকাকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আজ তাঁদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)