ভোজন বিলাস থেকে মোটরসাইকেল উধাও!

আপলোড তারিখঃ 2021-09-12 ইং
ভোজন বিলাস থেকে মোটরসাইকেল উধাও! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের খাবার হোটেল ভোজন বিলাসের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সোয়া নয়টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি গুলশানপাড়ির শামিম রেজার। জানা গেছে, সকালে হোটেল ভোজন বিলাসের সামনে রাখা একটি ১০০ সিসির বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়ে যায়। মোটরসাইকেলের মালিক শামিম রেজা বলেন, সকালে নাস্তা করার জন্য ভোজন বিলাসে যান তিনি। মোটরসাইকেলটি ভোজন বিলাসের সামনেই ছিল। নাস্তা শেষে গাড়িটি আর পাননি। আমার নাস্তা শেষ করতেই মোটরসাইকেলটি উধাও হয়ে গেলো। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘মোটরসাইকেল চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। চোরকে ধরার জন্য পুলিশ তৎপর।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)