মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৪

আপলোড তারিখঃ 2021-09-12 ইং
মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৪ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কে মুজিবনগর উপজেলা গেট ও মুজিবনগর থানা গেটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়পুরহাটের দীলিপ হরিজনের ছেলে বকুল (২৭), মেহেরপুরের বামনপাড়ার অজয়ের ছেলে তাপস (২২), মেহেরপুর হালদারপাড়ার সোহেলের ছেলে রামা (২০) ও মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মফিজুল (২৭)। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, মফিজুল মুজিবনগর থেকে নিজ গ্রাম পুরন্দরপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় মেহেরপুরের দিক থেকে বকুল, তাপস ও রামা মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে মুজিবনগরের দিকে যাওয়ার সময় মফিজুলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল দুটি রাস্তার ওপর ছিটকে পড়ে সবাই আহত হন। পরে মুজিবনগর থানার এসআই ইকবাল ও এএসআই আক্তার দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের ভেতর মফিজুল, তাপস ও রামার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মফিজুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)