চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক : সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র জেলাবাসীর জন্য আশীর্বাদ স্বরুপ

আপলোড তারিখঃ 2017-05-27 ইং
চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক : সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র জেলাবাসীর জন্য আশীর্বাদ স্বরুপ ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ। এ সময় জেলা প্রশাসককে চুয়াডাঙ্গা শিশু-কিশোর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। গতকাল শনিবার বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাব সংলগ্ন শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শনে এসে এর পরিবেশ ও সাঁতার প্রশিক্ষনের ব্যবস্থা দেখে মুগ্ধ হন। তিনি বলেন, শহর অঞ্চলের অধিকাংশ ছেলে-মেয়েরা সাঁতার জানে না। হাতের কাছে সাঁতার শেখার এমন একটি সুন্দর ব্যবস্থা জেলাবাসীর জন্য একটি আর্শিবাদ স্বরুপ। তিনি আরো বলেন, বিভাগীয় কমিশনার স্যার, আমার আগের জেলা প্রশাসক ও এলাকার কিছু উদ্যোমী মানুষদের সহায়তায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যা করার প্রয়োজন তা করা হবে। আমি আর শুনতে চাই  না যে চুয়াডাঙ্গায় সাঁতার না জানায় পানিতে ডুবে কোন শিক্ষার্থী বা ছেলে-মেয়ে মারা গেছে। তিনি সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন এবং বেশ কিছু সময় সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের বিশ্রামাগারে বসে সময় কাটান। পরিদর্শনকালে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্নের উদ্যোক্তা উপ-পরিচালক এলজি আন্জুমানআরা, সদর উপজেলা নির্বাহী অফিসার ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মৃনাল কান্তি দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহবায়ক মজিবুল হক মালিক মজু, জেলা প্রশাসনের সহকারি কমিশনারগণ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)