তিন মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-11 ইং
তিন মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে একজনের প্রাণহানি, মেহেরপুরে নতুন তিনজন আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২৩২৫ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত তিন মাসের মধ্যে করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়। এর আগে গত ৯ জুন সর্বনিম্ন ৩৬ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু নাহলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মেহেরপুরেও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮১৬ জনে। গতকাল জেলায় করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল শুক্রকার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে সদর উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন রয়েছে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩৩ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৩০টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৯.০৯ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন ১৩ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৫৯ জন। গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৮৫৭টি, প্রাপ্ত ফলাফল ২৭ হাজার ৭৩৫টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮১৬ জন। জেলায় বর্তমানে ২৪৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ২৩৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ১৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৮৩৬ জনে। গত তিন মাসের মধ্যে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৩২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ২১৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)