অন্তর্দ্বন্দ্বে জড়িতদের রাখা হবে না ‘সাংগঠনিক পদে’

আপলোড তারিখঃ 2021-09-11 ইং
অন্তর্দ্বন্দ্বে জড়িতদের রাখা হবে না ‘সাংগঠনিক পদে’ ছবির ক্যাপশন:
নির্বাচনের আগে সব কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী করতে চায় আওয়ামী লীগ সমীকরণ প্রতিবেদন: যেসব সংসদ সদস্য স্থানীয় পর্যায়ে অন্তর্দ্বন্দ্বে জড়িত তাদের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেইসাথে আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধিতাকারীদের ভবিষ্যতে আর কখনোই মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব কোন্দল মিটিয়ে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে চায় আওয়ামী লীগ। প্রায় এক বছর পর গত বৃহস্পতিবার বসে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। কয়েকঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সারা দেশের দলীয় চিত্র তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা। নাটোর, পাবনা মাদারীপুরসহ ৭৮টি সাংগঠনিক জেলার বেশিরভাগ এলাকাতেই স্থানীয় নেতাদের মধ্যে কোন্দলের বিষয়টি সভানেত্রীর কাছে তুলে ধরা হয়। অভিযোগের আঙ্গুল ওঠে স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার পর আবার যদি সংসদ সদস্য হয়, তাহলে অনেকের আচরণ একটু পরির্বতন হয়। ক্ষমতার একটা দম্ভ দেখাতে চাই। যাঁদের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকবে, আগামীতে তাঁদের হয়ত দুটি পদ আর পাওয়ার সম্ভাবনা থাকবে না। একটা ছেড়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই যত দ্রুত সম্ভব আমাদের যে কমিটিগুলোর মেয়াদ শেষ সেগুলির সম্মেলন করা। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ‘দল দলের ভিতরে উপদল, ঘরের মধ্যে ঘর, ওই ঘরে পড়ে মর’ এই জাতীয় কর্মকান্ড থেকে এমপিদের নিজস্ব বলয় তৈরির যে প্রবণতা তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একবার বিদ্রোহ করলে তিনি আর নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারেন না। বা তাকে আর মনোনয়ন দেওয়া হয়না। এটাও কিন্তু একটা রাজনৈতিক কর্মীর জীবনে বড় ধরনের শাস্তি।’ সামনে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে হবে জাতীয় সংসদ নির্বাচন। এ দুটি বিষয়কে সামনে রেখে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং ওয়ার্ড, জেলা ও উপজেলাগুলোর সম্মেলন শেষ করবে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া হবে এখন থেকে সে কাজ শুরু করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)