কৃষকদের সরকারি সকল সুবিধা দেওয়া হবে

আপলোড তারিখঃ 2021-09-11 ইং
কৃষকদের সরকারি সকল সুবিধা দেওয়া হবে ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাঠ দিবসে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মোজাম্মেল শিশির, দামুড়হুদা: বৃহত্তম কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন পকল্পের আওতায় দামুড়হুদার পাঠাচোরা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পাঠাচোরা স্কুলমাঠে এ মাঠ দিবস আনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, দামুড়হুদা উপজেলায় কৃষিতে বেশ এগিয়ে। আপনারা জেনে থাকবেন, স্বাধীনতার পর জমি বেশি ছিল কিন্তু উৎপাদন কম হতো। এখন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জমি কমে গেছে। কিন্ত উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আর কাউকে না খেয়ে থাকতে হয় না। প্রতি জমিতে বছরে তিনটি ফসল চাষ করতে পারেন। কলার জমিতে মুগ বা হুলুদ চাষ করলে বেশি ফসল উৎপাদন করা সম্ভব। কৃষকদের মাঠ থেকে ফসল আনতে যাতে কষ্ট না হয় তার জন্য মাঠের রাস্তাগুলি পাকা করে দেওয়া হচ্ছে। কৃষকদের সকল ধরণের সহায়তা করছেন সরকার। আপনারা উন্নত প্রযুক্তি ব্যবহার করুন বেশি ফসল ঘরে তুলুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেরা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ এলাকার কৃষকবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে পেয়াজ ও মুগ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)