গুদাম মালিককে ২ লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-10 ইং
গুদাম মালিককে ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
যৌথ অভিযানে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটা থেকে এ অভিযান শুরু হয়। প্রায় ৪ ঘণ্টার অভিযানে বাগানপাড়ার একটি দোতলা বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ নামি-দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী দ্রব্য জব্দ করা হয়। পরে ওই বাড়ির গুদামটি সিলগালা করা হয়। এছাড়া নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান থেকে জানা গেছে, শহরের বাগানপাড়ায় পুলিশ সদস্য মবিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন থেকে ভাড়া থাকেন গোলাম মোস্তফা (৩৮)। তিনি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের রিকাত আলীর ছেলে। ওই ভাড়া বাড়িতে নকল প্রসাধনী মজুদ করে ব্যবসা করে আসছিলেন তিনি। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বড় বাজারের মুন সুপার মার্কেটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান অভি-অনিক এন্টারপ্রাইজে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির গুদাম থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধনী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মিলন মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)