মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-09-10 ইং
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে রকিব মিয়া ও আশিক ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি পুলিশ তাঁদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকিব মিয়া কাথুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং এবং আসিক একই এলাকার মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ওসি মো. জুলফিকার আলীর নেতৃত্বে এসআই অজয় কুমার কুণ্ডু, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মো. মাহাতাব উদ্দিন গাংনী থানার কাথুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)