দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক : একটি শিশুই দেশ ও জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ

আপলোড তারিখঃ 2017-05-27 ইং
দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক : একটি শিশুই দেশ ও জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একটি শিশুই দেশ ও জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাই শিশুকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে শিশু সাহিত্যের ভূমিকা অপরিসীম। সময়ের সমীকরণ আজ যে মহতী উদ্যোগ নিয়ে প্রতিভা অন্বেষন শুরু করেছে তা শিশুদের সাহিত্য চর্চার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলবে। দৈনিক সময়ের সমীকরণ’র সাহিত্য সমীকরণ শীর্ষক সমীকরণ কুইজ ও সাহিত্য বিষয়ক স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, শিশুদের লেখালেখির উপর শুধু আগ্রহ সৃষ্টি করলেই হবে না। তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সবসময় খোজখজবর নিতে হবে। গতকাল শনিবার বেলা দেড়টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে সময়ের সমীকরণ’র আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সমীকরণ কুইজ ও সাহিত্য বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী` উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আতাউর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের উপদেষ্টামন্ডলীর সদস্য জাহিদ বিশ্বাস, দৈনিক সময়ের সমীকরণ’র ছাড়াকার সাংবাদিক এম. এ মামুন, বার্তা সম্পাদক হুসাইন মালিক। চুয়াডাঙ্গা ভি.জে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন দৈনিক সময়ের সমীকরণ এর  শিশু সাহিত্য পাতা স্বপ্নচারী’র সাফল্য কমনা করে এই শুভ উদ্যোগকে স্বাগত জানান। চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদ বিশ্বাস ভারতের সাবেক রাষ্ট্রপ্রতি এপিজে আবদুল কালাম’র বিখ্যাত উক্তির উদ্ধৃতি দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমরা ঘুমিয়ে যে স্বপ্ন দেখ সেটা স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, লক্ষ্যে পৌঁছাতে সর্বদা তোমাকে তাড়িয়ে বেড়ায়। সভাপতির বক্তব্যে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, সময়ের সমীকরণ’র নতুন সংযোজন সাহিত্য সমীকরণ এর শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী`। স্কুল ক্যাম্পেইন শেষে সপ্তাহের প্রতি সোমবার সময়ের সমীকরণে শিশুদের লেখা ছড়া, কবিতা, কুইজ, ছোটগল্প, কৌতুক, বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান চিন্তা, আগামীর ভাবনা, স্বপ্ন দেখা, নতুন ধাঁধা লেখকের ছবিসহ প্রকাশিত হবে। শিশুদের সাহিত্য চর্চার প্রতি আগ্রহ সৃষ্টিই এর মূল লক্ষ্য। এ ছাড়াও সময়ের সমীকরণ’র বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, নিজস্ব প্রতিবেদক এস. এম শাফায়েত, আফজালুল হক, প্রতিনিধি আকিমুল ইসলাম, রোকনুজ্জামান রোকনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য সমীকরণ `স্বপ্নচারী`র সম্পাদক মেহেরাব্বীন সানভী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)