স্কুল শিক্ষকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-10 ইং
স্কুল শিক্ষকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
মহেশপুর ও কালীগঞ্জের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলার মহেশপুরে এক স্কুল শিক্ষ ও কালীগঞ্জে দুজন নিহত হন। মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহরের কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কুদরত আলীর ছেলে। তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেলে আব্দুস সামাদ মহেশপুর শহর থেকে মোটরসাইকেলের তেল আনতে স্থানীয় মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে। এ ঘটনার পর সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মহিদুল ইসলাম মারা যান। এসময় আহত দুজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাসলিমা বেগম নামের এক নারী মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)