ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ। জানা যায়, দর্শনা থানাধীন ছোট শলুয়া গ্রামের মো. লিটন মিয়া পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে জানান যে, তাঁর ব্যবহৃত জবফসর ঘড়ঃব-৯ মোবাইল ফোনটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডস্থ মেস থেকে সরকারি কলেজে যাওয়ার পথের মধ্যে হারিয়ে যায়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় মোবাইল ফোনটি হারিয়ে অনলাইনে অ্যাসাইনমেন্ট ও ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। পিতার আর্থিক অসচ্ছলতার কারণে পুনরায় মোবাইল ফোন ক্রয় করে দেওয়ার সামর্থ্যও নাই। যার দরুন লেখাপড়ায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা চুয়াডাঙ্গায় কর্মরত এএসআই (নি.) মো. রজিবুল হককে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে এএসআই রজিবুল হক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জানতে পারেন হারানো মোবাইল সেটটি যশোর জেলার মনিরামপুর থানায় এলাকায় ব্যবহৃত হচ্ছে। যশোর জেলা পুলিশে কর্মরত এসআই ইবনে খালিদের সহযোগিতায় হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ সুপারের নির্দেশে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। সখ ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি পুনরায় ফেরত পেয়ে তিনি পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
