স্কুল-কলেজ খুলছে, ডেঙ্গু নিয়ে আতঙ্ক!

আপলোড তারিখঃ 2021-09-09 ইং
স্কুল-কলেজ খুলছে, ডেঙ্গু নিয়ে আতঙ্ক! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনার প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু এরই মাঝে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রায় দেড় বছর পর খুলছে স্কুল-কলেজ। স্বভাবতই ঘরবন্দী শিক্ষার্থীরা উৎফুল্ল। তবে উদ্বেগ কাটছে না অভিভাবকদের। করোনা ও ডেঙ্গু থেকে শিশুরা কতটা নিরাপদ থাকবে, সেই দুশ্চিন্তা তাড়া করছে অভিভাবকদের। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব স্কুল-কলেজ। কিন্তু, এমন এক সময় শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে যখন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। বিশেষ করে এখন বর্ষাকাল এবং ডেঙ্গুর ভয়াবহতা ছড়াচ্ছে। স্কুল-কলেজগুলোও বন্ধ দীর্ঘদিন। করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও তাপমাত্রা পরিমাপক যন্ত্র রাখা হচ্ছে। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু ডেঙ্গু মশা স্বচ্ছ পানিতেই বংশ বিস্তার করে। এই মুহূর্তে চিন্তা অভিভাবকদের মধ্যে বর্ষাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ খুললে ডেঙ্গু প্রতিরোধে কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক জায়গাতেই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চলেনি। ফলে সেসব জায়গায় এডিস মশা জন্মানের যথেষ্ট সুযোগ থেকে গেছে। তাই শঙ্কা এখন ক্লাসে গিয়ে শিশু-কিশোররা না আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়। এমন বাস্তবতায় সরকারি ও আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক তিন দিনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম করার আহ্বান জানিয়েছেন অবিভাবকরা। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক সেলিনা খাতুন বলেন, দেশে করোনার প্রকোপ একটু কমলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে বিদ্যালয়েও এডিস মশার উপদ্রব। আর করোনার কথা তো বলা যায় না। কোথা থেকে কী হয়ে যায়! একজনের হলেই সবাই আক্রান্ত হবে। তাই স্কুল খুললেও এই মুহূর্তে আমি আমার বাঁচ্চাকে স্কুলে যেতে দেব না। কিছুদিন দেখব, তারপর যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তারপর স্বিদ্ধান্ত নেব। চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক বলেন, স্কুল-কলেজে যেমন করোনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক তেমনি ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজের আশেপাশেও পরিষ্কার করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)