ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতিকে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে অস্থায়ী বিট পুলিশের কার্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টুকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড ইসলামপাড়া অস্থায়ী বিট পুলিশিং কার্যালয়ের মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় মিণ্টুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। মিণ্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।
আহত মিণ্টুর ছোট ভাই রাজু জানায়, গত ২৭ রমজান ইসলামপাড়ার শোভন (২১), আসিফ (১৭), আকাশ (২০) আশাসহ (২১) কয়েকজন যুবক বড় বড় দেশীয় অস্ত্রসহ নিজেরদের ছবি তুলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে। এর কিছুদিন পরেই পুলিশ তাদেরকে আটক করে। ওরা এই আটকের পেছনে আমি ও আমার ভাই জড়িত আছি মনে করে। এর পর থেকে শোভন, আসিফ, আকাশসহ ওদের পুরো গ্রুপ বিভিন্ন সময় আমাদেরকে মারার চেষ্টা করে। কিন্তু আজ (গতকাল) আমার ভাই মিণ্টুকে কমিউনিটি পুলিশ ইউনিটের কার্যালয়ের মধ্যে একা পেয়ে ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে এলাপাতারি কপিয়ে জখম করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘রাত ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যক্তিরা মিণ্টুকে জরুরি বিভাগে নেয়। তাঁর বাম হাতসহ শারা শরীরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে। মিণ্টুর শরীরের প্রতিটা জখম গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পঙ্গু বিভাগে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড ইসলামপাড়ার বিট পুলিশের অস্থায়ী কার্যালয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের একাধীক টিম ঘটনার সঙ্গে জড়িতদেরকে ধরতে মাঠে কাজ করছে।’
