দিলীপ কুমার আগরওয়ালাকে কৃতজ্ঞতা জানালেন শিক্ষা সহায়তা প্রাপ্ত মেধাবী ছাত্র রেজাউল ইসলাম

আপলোড তারিখঃ 2021-09-09 ইং
দিলীপ কুমার আগরওয়ালাকে কৃতজ্ঞতা জানালেন শিক্ষা সহায়তা প্রাপ্ত মেধাবী ছাত্র রেজাউল ইসলাম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা দেবী ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রাপ্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজের মেধাবী ছাত্র রেজাউল ইসলাম। গতকাল বুধবার বিকেলে তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালাকে ঢাকা গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে কলেজছাত্র রেজাউল ইসলাম তাঁর অনার্সের রেজাল্ট জানান এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের শহিদুল হকের ছেলে রেজাউল ইসলামের এসএসসি পাশের পর থেকেই অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল। বিষয়টি জানার পর তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা ২০১৪ সাল থেকেই রেজাউল ইসলামের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেন। এরপর থেকে রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে কৃতীত্বের সাথে এইচএসসি এবং এবছর অনার্সে গণিত বিভাগে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)