চুয়াডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
চুয়াডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ জালাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত সোমবার দিবাগত রাত একটার দিকে আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর মোল্লাপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। আটককৃত জালাল হোসেন (৪০) একই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ'র নেতৃত্বে গত সোমবার দিবাগত রাত একটার দিকে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে জালাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে জালাল হোসেনের স্বীকারোক্তিতে তাঁর ঘর থেকে ১ কেজি ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নিয়মিত মামলাসহ জালাল হোসেনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)