তাদের জন্মটাই হয়েছে বেআইনীভাবে : ফখরুল

আপলোড তারিখঃ 2017-05-27 ইং
তাদের জন্মটাই হয়েছে বেআইনীভাবে : ফখরুল ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ক্ষমতাসীন সরকারকে অনৈতিক, বেআইনি আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের জন্ম বেআইনিভাবে। সংবিধান মোতাবেক যেভাবে সরকার হওয়ার কথা সেভাবে হয়নি। শনিবার দুপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সভা হয়। গত শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের জবাবদিহিতার কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার হচ্ছে বেআইনীভাবে সৃষ্ট সরকার। তাদের জন্মটাই হয়েছে বেআইনীভাবে। কোনো নির্বাচনের মাধ্যমে হয় নাই। কারণ বাংলাদেশের সংবিধানের মতে জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার সেভাবে হয় নাই। সুতরাং এই সরকার বেআইনি সরকার এবং অনৈতিক সরকার। তাদের কোনো অধিকার নেই এই দেশকে শাসন করবার। বেগম জিয়ার কার্যালয়ে তল্লাশি প্রসঙ্গে ওবায়দুল কারের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তিনি বলেছেন, গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে নাকি বেগম জিয়ার কার্যালয়ে তল্লাশি হয়েছে। সেখানে নাকি অবৈধ কিছু আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)