দামুড়হুদায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
দামুড়হুদায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ জাহাঙ্গীর (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত জাহাঙ্গীর উপজেলার সুবলপুর সুখসাগরপাড়ার খোরশেদের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুবলপুর ব্রিজের নিকট থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় চক্রবর্তী ও এএসআই গাফ্ফার ফোর্স নিয়ে সুবলপুর ব্রিজের নিকট অভিযান পরিচালনা করেন। এ সময় সুবলপুর সুখসাগরপাড়ার খোরশেদের ছেলে জাহাঙ্গীর বাইসাকেল নিয়ে আসার সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁর বাইসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১২ বোতল ফেনসিডিল ও দেড় কেজি কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)