আ.লীগের সাথে আরও একটি যুদ্ধ করবে বিএনপি : মির্জা আব্বাস

আপলোড তারিখঃ 2017-05-27 ইং
আ.লীগের সাথে আরও একটি যুদ্ধ করবে বিএনপি : মির্জা আব্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা আওয়ামী লীগের সাথে আরও একটি যুদ্ধ করবো। আমরা সফল ভাবে যুবদল, সেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি সম্পূর্ণ করেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর এ যুদ্ধ হবে রাজনীতির মাঠে ভোটের ও রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে বিএনপি বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মির্জা আব্বাস বলেন, রোজার পরে খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা দিবে সেই অনুযায়ী আন্দোলন করে সহায়ক সরকার দিতে তাদেরকে বাধ্য করা হবে। দেশের জনগণ আজ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত। তাই তারা সভা-সমাবেশের অনুমতি দিতে ভয় পায়। তারা ভাল করেই জানে একটি সমাবেশ সামাল দেয়ার ক্ষমতাই তাদের নেই। আয়োজক সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু পমূখ বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)