আলমডাঙ্গায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ৬

আপলোড তারিখঃ 2021-09-07 ইং
আলমডাঙ্গায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ৬ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে নওদাপাড়ার আজিজুল হকের ছেলে হাবিবুর রহমান (৩০), আশাবুল ইসলামের স্ত্রী মোচতারা বেগম (৩২), একই এলাকার অপর পক্ষের শাহাবুলের দুই ছেলে ইমরান (২৫), মিনারুল (২২), ইমরানের দাদা নিয়ামত আলী (৫৫) ও দাদী আলেয়া খাতুন (৫০)। জানা যায়, দীর্ঘদিন ধরে আশাবুল ইসলামের মেয়ে মায়া খাতুন (১৭) ও শাহাবুলের ছোট ছেলে মিনারুলের মধ্যে প্রেমেরে সর্ম্পর্ক চলে আসছিল। মিনুরুল ঢাকায় টাইলস মিত্রির কাজ করে। এক বছর পূর্বে মায়া খাতুন বাড়ি থেকে পালিয়ে মিনারুলের কাছে চলে যায়। এক সপ্তাহ পর মায়া খাতুনের পরিবারের সদস্যরা তাঁকে ফিড়িয়ে নিয়ে আসে। এই প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে বিরোধের মধ্যে মায়া ও মিনারুল তাঁদের প্রেমের সম্পর্ক স্থায়ী রেখেছিল। কয়েকদিন পূর্বে মিনারুল ঢাকা থেকে বাড়িতে আসলে তাঁদের প্রেমের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়ে যায়। এ নিয়ে গতকাল রাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে পরিবারের সদস্যরা আহত ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে। এর মধ্যে হাবিবুর রহমান, মোচতারা বেগম, নিয়ামত আলী ও আলেয়া খাতুন গুরুতর আহত হওয়ায় জরুরি বিভাগ থেকে তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘আলমডাঙ্গা থানার মোচাইনগর গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)