আটক মাদক ব্যবায়ীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-07 ইং
আটক মাদক ব্যবায়ীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: জীবননগরে ঝাণ্টু রহমান নামের এক মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে ১০ পিচ ইয়াবাসহ তাঁকে আটক করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত ঝাণ্টু রহমান (৩৮) একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ঝাণ্টুর বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, আটককৃত ঝাণ্টু রহমান একাধিক মাদক মামলার আসামি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)