মেহেরপুরের আমঝুপিতে ১ শ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2021-09-07 ইং
মেহেরপুরের আমঝুপিতে ১ শ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে ১ শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম পচা (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত সিরাজুল ইসলাম পচা সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশ্বাসপাড়ার মৃত খুসাল মণ্ডলের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে এ রায় চৌধুরীর নেতৃত্বে এএসআই আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম পচাকে আটক করে। আটককৃত সিরাজুল ইসলাম পচার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, আটককৃত সিরাজুল ইসলাম পচার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)