তিন ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-06 ইং
তিন ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গায় তিনটি ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। গতকাল রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মেসার্স মোহাম্মদী ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা এবং একই ধারায় মেসার্স লাইফ কেয়ার মেডিসিন সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ও মেসার্স মেডিনোভা ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)