মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-09-05 ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হৃদয় ইসলাম মামুন নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া এলাকা থেকে মামুনকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান ও এএসআই আহসান হাবীব ফোর্স নিয়ে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে হৃদয় ইসলাম মামুনকে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)