মাত্র ৫ টাকার জন্য মহিলাকে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-09-05 ইং
মাত্র ৫ টাকার জন্য মহিলাকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাত্র ৫ টাকার জন্য বিলকিস (৩৫) নামের এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে রতন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত বিলকিস মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বিলকিস মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার ইজির শেখের স্ত্রী। এবং রতন একই এলাকার মুদি ব্যবসায়ী ও অলিহারের ছেলে। আহত বিলকিসের ছেলে হৃদয় বলেন, ‘রতনের মুদির দোকান রয়েছে, আমার মায়ের কাছে মাত্র পাঁচ টাকা পাওনা ছিল। আজ সন্ধ্যার দিকে আমার মা ওর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় রতন আমার মায়ের কাছে টাকা চেয়েছিল এবং টাকা দেওয়ার পরেও নেশার ঘোরে পিছন থেকে আমার মায়ের মাথায় আঘাত করে।’ পরে তাঁর পরিবারের লোকজন তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমান তিনি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)