ছবির ক্যাপশন:
মেহেরপুর মুজিবনগরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট মুজিবনগর কমপ্লেক্সে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার, ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুপ লাল ভাগাত ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রহিতাশভা মিনা। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান, পিএসসি, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ ও সহকারী পরিচালক মোঃ শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী ভিপিএস ইয়াদব ও শ্রী ডিএস রাওয়াত, ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী রিশি কুমার এবং ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী অমিত শর্মা ও শ্রী দাবিন্দ্র সিংহ। পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।-প্রেস বিজ্ঞপ্তি
