দেশীয় অস্ত্র দিয়ে শার্টারে কোপ ও ভাঙচুর

আপলোড তারিখঃ 2021-09-05 ইং
দেশীয় অস্ত্র দিয়ে শার্টারে কোপ ও ভাঙচুর ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হোটেলের বাকি টাকা চাওয়া নিয়ে কাস্টমারের সঙ্গে দ্বন্দ্ব নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হোটেলে বাকিতে খাবার খাওয়ার টাকা চাওয়া নিয়ে কাস্টমারের সঙ্গে দ্বন্দ্বে হোটলের শার্টারে কোপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সাত ভাই পুকুর পাড়ের সুন্দরবন হোটেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক কিশোরকে আটক করে ও ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটক কিশোর সাত ভাইপুকুর পাড়ের সাঈদ আলম মানুর ছেলে ইব্রাহিম খলিল আদর (১৬)। জানা যায়, গতকাল রাত নয়টার দিকে সাতভাই পুকুরপাড়ের সুন্দরবন হোটেলে বাকিতে খাবার খেতে যান একই এলাকার মৃত মিসকিন আলীর ছেলে সাউদ আলম মানু (৪৫)। এসময় হোটেল মালিক রফিকুল ইসলাম জেমস্ সাউদ আলম মানুকে পূর্বের টাকা পরিশোধ করে দিতে বলেন। পূর্বের বাকি টাকা পরিশোধ না করলে সে আর বাকিতে খাবার দেবে না বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় হোটেল মালিক মানুকে হোটেল থেকে বের করে দেয়। পরে হোটেল বন্ধ করে রফিকুল ইসলাম জেমস্ বাড়ির মধ্যে চলে গেলে রাত ১১টার দিকে মানু, তাঁর ছেলে আদরসহ কয়েকজন সুন্দরবন হোটেলের শার্টারে দা দিয়ে কোপ দেয় ও সিসিটিভি ক্যামেরাসহ বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত হলে তারা পালিয়ে যায়। তবে পালানোর সময় পুলিশ মানুর ছেলে আদরকে আটক করে। এসময় পুকুরের পাড় থেকে একটি বড় দা উদ্ধার করে। হোটেল মালিক রফিকুল ইসলাম জেমস বলেন, ‘গত রোজার মাস থেকে মানু আমার হোটেলে বাকিতে খাবার খায়। একই এলাকায় বাড়ি হওয়ায় আমি বাকিতে খাবার দিই। কিন্তু সে কোনো টাকা দেয় না। বেশ কিছু দিন পূর্বে ৫ হাজার টাকা দিয়েছে। কিন্তু এখনও ২৪ হাজার টাকা পাব। আজ (গতকাল রাত) রাতে আবার হোটেলে এসে বাকিতে খাবার দিতে বলে। আমি পূর্বের টাকা পরিশোধ করতে বলি। এসময় মানু খারাপ আচরণ শুরু করলে আমি ওকে হোটেল থেকে বাইরে চলে যেতে বলি। সে চলে যায়। কিন্তু রাত ১১টার দিকে আমার বাড়ির কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। এসময় মানুসহ আরও কয়েকজন আমাকে বাইরে থেকে গালিগালাজ করছিল। আমি পুলিশে খবর দিলে পুলিশ হোটেলের সামনে চলে আসে। পরে বাইরে বের হয়ে দেখি জানালার কাঁচ, হোটেলের শাটারে কো ও সিটিটিভি ক্যামেরা দুইটা ভেঙে দিয়ে গেছে ওরা। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘হোটলে খাবার খাওয়া ও বাকির টাকা চাওয়া নিয়ে হোটেল মালিকের সঙ্গে ও কাস্টমারের মধ্যে বিরোধের জের ধরে হোটলের শার্টারে দা দিয়ে কোপ ও সিসিটিভি ক্যামেরা ও বাড়ির জানালার কাঁচ ভাঙচুরে ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে এক কিশোর আটক ও একটি দেশীয় বড় দা উদ্ধার করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইমানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)