চুয়াডাঙ্গায় টিউবওয়েলে বিষ প্রয়োগ, কৃষক হাসপাতালে ভর্তি

আপলোড তারিখঃ 2021-09-04 ইং
চুয়াডাঙ্গায় টিউবওয়েলে বিষ প্রয়োগ, কৃষক হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় টিউবওয়েলের পানি খেয়ে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক কৃষক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ নতুন ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। মোমিনুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইনপাড়ার রুপচাঁদ শেখের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ নতুন ব্রিজের নিকট মাঠে মধ্যে একটি টিউবওয়েল রয়েছে। গ্রামের সাধারণ মানুষ মাঠে কাজ করার সময় ওই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে খায়। গতকাল সকালে কেউ একজন সেই টিউবওয়েলের মধ্যে বিষ প্রয়োগ করে। এদিকে, গতকাল দুপুরে মাঠে কাজ করার সময় পাতি তৃষ্ণা পেলে উক্ত টিউবওয়েল থেকে পানি পান করেন মোমিনুল। পানি খাওয়ার পর তাঁর নাকে বিষের গন্ধ এলে তিনি বুঝতে পারেন পানিতে বিষ মেশানো হয়েছে। সেখানেই মোমিনুল অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভানে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। মোমিনুল ইসলাম বলেন, ‘মাঠে যারা কাজ করেন, সকলেই ওই টিউবওয়েল থেকে পানি খান। আমিও ওই টিউবওয়েল থেকেই পানি খাই। আজ দুপুরে (গতকাল) কাজ করার সময় তৃষ্ণা পেলে আমি ওই টিউবওয়েল থেকে পানি খাই। দুই ঢোক পানি খাওয়ার পরে আমার নাকে বিষের গন্ধ আসে। এসময় পানি হাতে নিয়ে দেখি তাতে বিষের গন্ধ। আমি সেখানেই অসুস্থ হয়ে পড়ি। এসময় মাঠের অন্যান্য ব্যক্তিরা আমাকে হাসপাতারে ভর্তি করে। তবে ওই টিউবওয়েলের পানিতে কে বিষ মেশালো, তা বুঝতে পারছি না।’ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘টিউবওয়েলের বিষ মেশানো পানি খেয়ে অসুস্থ এক ব্যক্তিকে বেলা সাড়ে তিনটার দিকে জরুরি বিভাগে নিয়ে আসে পরিবারের সদস্যরা। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কা মুক্ত কি না, তা এখনই বলা যাবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)