মেহেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে চার জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-04 ইং
মেহেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে চার জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় সুরুজ, লাভলু, রাজন ও বাবু নামের চারজনকে আটক করেছে। মেহেরপুর টাউন ফাঁড়ির এসআই আবুল কাসেমের নেতৃত্বে শহরের নতুনপাড়ায় অভিযান চালিয়ে সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। আটক সুরুজ (২৫) শহরের কোর্টপাড়া লালমিয়ার ছেলে, লাবলু (৩২) একই এলাকার সামসুল হকের ছেলে, রাজন (২৮) আনারুল হক বাবুর ছেলে এবং বাবু (২৮) জুয়াত আলীর ছেলে। আটক চারজনের কাছ থেকে নগদ ১ হাজার ২৪৭ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ২।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)