কুড়ুলগাছির হরিশচন্দ্রপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের নির্যাতনের শিকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার!

আপলোড তারিখঃ 2017-05-26 ইং
কুড়ুলগাছির হরিশচন্দ্রপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের নির্যাতনের শিকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার! ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের নির্যাতনের শিকার হয়ে এক মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন যাবত ভিটেমাটি ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা থানার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম, রবিউল ইসলাম এবং বিল্লাল হোসেন উপর দীর্ঘদিন যাবত শহীদ মুক্তিযোদ্ধা মান্নানের ছেলে ফারুক ও তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালিয়ে আসছে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফারুক প্রতিপক্ষের নির্যাতনে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হলে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে তার ঘরে আগুন দেয়ার চেষ্টাকালে স্থানীয়রা বাধা দেয় এবং দুর্বৃত্ত্বদের লাগানো আগুন নিভাতে সক্ষম হয়। এ ঘটনায় একজন আহতও হয়। বিষয়টি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অবহিত করা হয়েছে বলে জানায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। কয়েকজন এলাকাবাসী জানায়, অনেক দিন যাবত এই পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে সহিদুল, রবিউল ও বিল্লালরা। এরা কয়েকমাস পূর্বে মুক্তিযোদ্ধা মান্নানের স্ত্রী সন্তান ও তার নাতি-নাতনীদের বাড়ি থেকে উচ্ছেদ করে। বর্তমানে মুক্তিযোদ্ধার পরিবার অসহায় অবস্থায় দর্শনাতে অবস্থান করছে। এ বিষয়ে অভিযুক্ত রবিউলের কাছে হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা হামলা করিনি। শুক্রবার বেলা ১১টায় দিকে বিচালিতে আবর্জনার গর্ত থেকে ঘরে আগুন লাগে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। এ ঘটনা সম্পর্কে ক্ষতিগ্রস্থ ফারুক জানান, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে অসহায় অবস্থায় মানবেতার জীবনযাপন করছি। একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, অথচ কোন প্রতিকার মিলছে না। আমি জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)