জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কৃষকের সর্বস্ব লুট

আপলোড তারিখঃ 2021-09-03 ইং
জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কৃষকের সর্বস্ব লুট ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক প্রান্তিক কৃষক। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে বাসযোগে বাড়ি ফেরার পথে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বিদ্যাধরপুর গ্রামের মৃত. আফছার মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫০) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে চাষাবাদ শুরু করেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক থেকে ব্যবসার উদ্দেশ্যে ১ লাখ টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে তাঁর নিকট থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে সটকে পড়েন। বাসের মধ্যে অচেতন হয়ে পড়লে বাসের যাত্রী জেকে ট্রান্সপোর্টের জীবননগর ম্যানেজার শাহাদত হোসেন তাঁকে জীবননগর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যদের জানান। জ্ঞান না ফেরায় সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসক জানান, এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)